আজ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
৩৫ বছর পর বাংলাদেশ পাচ্ছে পুরুষ প্রধানমন্ত্রী রাত পোহালেই ভোট, অপেক্ষায় দেশ বিজয় উদযাপনের প্রস্তুতি নিন : ভিপি নুরুল হক নুর নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকী আর মাত্র ৩ দিন গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল ছাপাচ্ছে, জাল ব্যালট পেপার ছাপাচ্ছে : তারেক রহমান পে স্কেলের দাবিতে বরিশাল টিটিসি’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত বরিশাল টিটিসি’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ মুফতী ফয়জুল করীমের এবার হবে বাকেরগঞ্জবাসীর ভাগ্য নির্ধারণের ভোট : মাহমুদুন্নবী
অবশেষে কনস্টেবল সুজন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ

অবশেষে কনস্টেবল সুজন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ

অবশেষে কনস্টেবল সুজন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ

পল্লী জনপদ ডেস্ক ॥

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর চাঁনখারপুল এলাকায় গুলি করে সাতজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিডিউটর বিএম সুলতান মাহমুদ। তবে সুজন হোসেনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে বিএম সুলতান মাহমুদ বলেন,রাজধানীর চানখারপুলে পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতবিরোধী অপরাধের শাহবাগ থানার মামলায় গ্রেপ্তারকৃত আসামি পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে প্রোডাকশন ওয়ারেন্টমূলে ট্রাইবুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন শুনানি শেষে আসামি সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ২৩ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করা হয়েছে ।

উল্লেখ্য গত ৫ই আগস্ট বেলা ১১ টায় চারখারপুলে শেখ বোরহানউদ্দিন কলেজের পাশে উক্ত সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে বা কখনো শুয়ে ছাত্র জনতার উপর গুলি করতে দেখা গিয়েছে। যা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সে দৃশ্য। সে সকল ভিডিওর স্থিরচিত্র আজ ট্রাইব্যুনালে দাখিল করা হয়।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon