আজ রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
ইরানের আপোসহীন প্রতিরোধের রূপকার আয়াতুল্লাহ আলী খামেনি পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঝালকাঠিতে সমাজসেবক রিয়াজ মুন্সীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রাজধানীতে জনদুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যােগ ৩৫ বছর পর বাংলাদেশ পাচ্ছে পুরুষ প্রধানমন্ত্রী রাত পোহালেই ভোট, অপেক্ষায় দেশ বিজয় উদযাপনের প্রস্তুতি নিন : ভিপি নুরুল হক নুর নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকী আর মাত্র ৩ দিন
দপদপিয়া ইউনিয়নকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলবো : নির্যাতিত রিমন আকন

দপদপিয়া ইউনিয়নকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলবো : নির্যাতিত রিমন আকন

দপদপিয়া ইউনিয়নকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলবো : নির্যাতিত রিমন আকন

নিজস্ব প্রতিবেদক ॥

নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিমন আকন ৫ই আগস্টের পরে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন। রিমন আকন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমি ১৭ বছরে বহুবার নির্যাতিত হয়েছি, জেল খেটেছি, পালিয়ে বেরিয়েছি তবুও জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে রেখেছি। দপদপিয়া ইউনিয়নে বহুবার অপমান লাঞ্ছিত হয়েও তারেক রহমানের যেকোনো নির্দেশে বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করেছি। কিন্তু এরপরেও কিছু কুচক্রী মহল ও কিছু নব্য বিএনপি আমাকে একের পর এক হয়রানি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আল্লাহর রহমতে মা-বাবার দোয়ায় আমাকে কিছুতেই আটকাতে পারেনি।

গত রবিবার রাত ৮ টার দিকে নলছিটি থানার একটি ফোর্স আসে আমার ঘেরে তল্লাশি করতে চায় আমার মাছের ঘেরে নাকি সরকারি সোলার প্যানেল রয়েছে আমি পুলিশ কর্মকর্তার কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, এসপি’র নির্দেশ রয়েছে আপনার মাছের ঘের চেক করা হবে। এক পর্যায়ে এক পুলিশ কর্মকর্তা কয়া পশ্চিম চরে রাতেই আমার ঘের চেক করে কিছুই পায়নি-কোন লিখিত অভিযোগ ছাড়াই আমাকে অহেতুক হয়রানি করেছে।

তিনি আরো বলেন, বিগত ১৭ বছরে নব্য বিএনপিরা কোথায় ছিলো? জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমার বাড়ির সামনে দোয়া মিলাদের আয়োজন করেছিলাম তখন পুলিশ দপদপিয়া ইউনিয়নের ছাত্রলীগ, যুবলীগ আমার ঘরে হামলা চালিয়েছিল এমনকি খাবারটা পর্যন্ত খেতে দেইনি আমাকে। খাবার ফেলে দেওয়া হয়েছিল। তখন নব্য বিএনপি কোথায় ছিলো? এখন বিএনপির সময় সুযোগ এসেছে সামনে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করবে কিন্তু বর্তমানে কিছু নব্য বিএনপি’র অভাব নেই, এই নব্য বিএনপির কিছু লোক আওয়ামী লীগের সাথে আঁতাত করে আমাকে বিভিন্ন সময় হেনেস্তা করার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু আল্লাহর রহমতে কিছুতে আগাতে পারেনি। ইনশাআল্লাহ আগামীতেও পারবে না-আমি বেঁচে থাকলে দপদপিয়া ইউনিয়নকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলবো।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon