আজ বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
অবশেষে পুলিশের খাঁচায় নলছিটির সেই পরকীয়া প্রেমিক-প্রেমিকা

অবশেষে পুলিশের খাঁচায় নলছিটির সেই পরকীয়া প্রেমিক-প্রেমিকা

অবশেষে পুলিশের খাঁচায় নলছিটির সেই পরকীয়া প্রেমিক-প্রেমিকা

নিজস্ব প্রতিবেদক ॥

ঝালকাঠির নলছিটিতে পরকীয়ার জেরে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ উধাও হওয়া এক প্রবাসীর স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। শনিবার (২১ জুন) পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন, নলছিটি উপজেলার পূর্ব কয়াবাজার এলাকার আঃ ছালাম হাওলাদারের কন্যা নাছরিন আক্তার (২৩) এবং একই উপজেলার মো. এমাদুল হকের ছেলে জাহিদুল ইসলাম (২৫)। আইনজীবী অ্যাডভোকেট ফয়সাল হোসেন জানান, রোববার (২২ জুন) দুপুরে আসামিদের ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, কাতার প্রবাসী গোলাম রাব্বি মোল্লা দীর্ঘদিন ধরে বিদেশে কর্মরত থাকায় তার স্ত্রী নাছরিন আক্তার দেশে অবস্থান করতেন। এই সুযোগে তিনি স্থানীয় যুবক জাহিদুল ইসলামের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে নাছরিন রাব্বির রক্ষিত নগদ ২ লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যান।

প্রবাসফেরত স্বামী গোলাম রাব্বি আদালতে লিখিত অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে থানা পুলিশ তদন্ত শুরু করে এবং ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর আসামিদের গ্রেফতার করে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ছালাম জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon