আজ বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
বাউফলে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যােগ, রোগীদের মাঝে সেহরি বিতরণ

বাউফলে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যােগ, রোগীদের মাঝে সেহরি বিতরণ

 

বাউফলে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যােগ, রোগীদের মাঝে সেহরি বিতরণ

বাউফল প্রতিনিধি ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাউফল পৌর শাখার আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জুবায়ের আল মামুনের উদ্যোগে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেহরি বিতরণ করা হয়েছে। ব্যতিক্রমি এই আয়োজন সকলের কাছেই প্রশংসা পেয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) মোট ৭০ জন রোগীর মাঝে সেহরির খাবার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, ছাত্রদল সব সময়ই মানুষের পাশে আছে এবং আমরা মানুষের হয়েই কাজ করে যেতে চাই। রোগীদের খাবারের নানান ধরনের কষ্ট হয়, তারপরেও অনেকে রোজা থাকে। তাদের নিয়েই চিন্তা-ভাবনা থেকে আমাদের আজকের আয়োজন। আমরা চাই মানুষ ধর্মের দিকে আসুক, সত্যের পথেই চলুক। আমরা মানুষ আমাদের মানুষের কষ্টে পাশে দাঁড়াতে হবে, আমরা সেই চেষ্টাই করছি।

ছাত্রদলের সাবেক সদস্য জুবায়ের আল (মামুন) বলেন, রমজান আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। অনেক রোগী ও স্বজন আছেন যারা আর্থিক সংকটে ঠিকমতো সেহেরি করতে পারেন না। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থী ও জনগণের যৌক্তিক দাবি অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। আজকে পবিত্র লাইলাতুল ক্বদর বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার বিভিন্ন জায়গা থেকে স্বাস্থ্য সেবা গ্রহণ করে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনেকের বাড়ি যাওয়ার সুযোগ হয় না এরই পরিপ্রেক্ষিতে বাউফল পৌর ছাত্রদলের উদ্যোগে রোগীদেরকে সেহরি বিতরণ করেছি। ছাত্রদলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon