আজ শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
অসুস্থ ননদকে হাসপাতালে দেখতে এসে লাশ হয়ে ফিরলো ভাবী

অসুস্থ ননদকে হাসপাতালে দেখতে এসে লাশ হয়ে ফিরলো ভাবী

 

অসুস্থ ননদকে হাসপাতালে দেখতে এসে লাশ হয়ে ফিরলো ভাবী

নিজস্ব প্রতিবেদক॥

অসুস্থ ননদকে হাসপাতালে দেখতে এসে ঘাতক বাসের চাঁপায় নিগার সুলতানা (৫০) নামের এক ভ্যান যাত্রী নারী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এঘটনায় ভ্যান চালক আলাউদ্দিন কাজী গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা বারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায়। নিহত নিগার আগৈলঝাড়া উপজেলার মোহনকাঠী গ্রামের আকবর আলী হাওলাদারের মেয়ে। সে (নিগার) গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন তার অসুস্থ ননদকে দেখতে এসেছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা হাসপাতাল থেকে বের হয়ে ভ্যানে চড়ে আশোকাঠী ব্রিজের দক্ষিণপাশের ঢালে ওটার সাথে সাথেই ঢাকাগামী অন্তরা পরিবহনের বেপরোয়াগতির একটি বাস ভ্যানটিকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রীর নিহত এবং ভ্যানচালক গুরুত্বর আহত হয়।

অপরদিকে মহাসড়কের আশোকাঠী ব্রিজের ঢালে বাস চাঁপায় একের পর এক প্রানহানীর ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ব্রিজের দুইপাশে গতিরোধক নির্মানের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। দেড়ঘন্টার সড়ক অবরোধের ফলে যানচলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পরে যাত্রীরা। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, খবরপেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল বলেন, গতিরোধক নির্মানের আশ্বাসে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে বিক্ষোভকারীরা। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক বাসের স্টাফরা পালিয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon