আজ বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
রক্তস্নাত ঐতিহাসিক ‌‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ আজ বরিশালসহ রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সম্প্রসারণে সরকারের উদ্যোগ আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বকাপ শিরোপা স্পেনের ঘরে ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান
অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে বাংলাদেশি দম্পতির মৃত্যু

অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে বাংলাদেশি দম্পতির মৃত্যু

অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে বাংলাদেশি দম্পতির মৃত্যু

পল্লী জনপদ ডেস্ক ॥

বড়দিনের ছুটিতে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার ওয়ালপোল পশ্চিম শহরে সমুদ্রে সৈকতে ঘুরতে গিয়েছিলেন শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি। সেখানে মেয়েকে বাঁচাতে গিয়ে অস্ট্রেলিয়ার বাংলাদেশি প্রবাসী দম্পতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ে সাবেক দুই শিক্ষার্থী মারা গেছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) দেশটির ওয়ালপোল নামক স্থানে সমুদ্র সৈকত থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বপন-পাপড়ি দম্পতির এমন মৃত্যুতে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটি ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, সমুদ্রের জোয়ার-ভাটার বিষয়ে অবগত না থাকায় পানিতে নেমে তারা আনন্দ করছিলেন। হঠাৎ সমুদ্রের উত্তাল ঢেউ এসে তাদের শিশুকন্যা সিয়ানাকে টেনে নিয়ে যায়। মেয়ের প্রাণ বাঁচাতে বাবা শহিদুল হাসান স্বপন এবং মা সাবরিনা আহমেদ পাপড়ি ঝাঁপিয়ে পড়েন গভীর সমুদ্রে। নাটকীয়ভাবে তারা তাদের কন্যাকে উদ্ধার করতে পারলেও নিজেদের রক্ষা করতে পারেন নি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের ৯৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন স্বপন, তার স্ত্রী পাপড়ি একই ডিসিপ্লিনের ৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন স্বপন।

তাদের মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ), বাংলাদেশ ইন্সটিটিউট, খুলনা বিশ্ববিদ্যালয় প্ল্যানার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও অব প্ল্যানার্স (বিআইপি) গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon