আজ মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
আওয়ামী লীগের সাবেক এমপি জেবুন্নেছা আটক

আওয়ামী লীগের সাবেক এমপি জেবুন্নেছা আটক

আওয়ামী লীগের সাবেক এমপি জেবুন্নেছা আটক

পল্লী জনপদ ডেস্ক ॥

আওয়ামী লীগের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ ঢাকার গুলশানের বাসা থেকে শুক্রবার দিবাগত রাতে ডিবি পুলিশের হাতে আটক হয়েছে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন। জেবুন্নেছার বিরুদ্ধে ঢাকা এবং বরিশালে হত্যা, বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে।

তিনি বিসিসি’র সাবেক মেয়র প্রয়াত শওকত হােসেন হিরনের সহধর্মিনী এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল- ৫ (মহানগর-সদর) আসনের সাবেক এমপি।

২০১৪ সালে এপ্রিলে সংসদ সদস্য থাকাবস্থায় শওকত হোসেন হিরন মৃত্যুবরণ করলে জেবুন্নেছা উপ-নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। ২০২৪ সালের ৫ আগষ্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামী করা হয়েছ।

ওই পরিবারের সঙ্গে ঘনিষ্ট আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে জেবুন্নেছাকে তার রাজধানীর বাসা থেকে ডিবি পুলিশ আটক করেছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।

এ ব্যাপারে বরিশাল কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, জেবুন্নেছা আটক হয়েছে কিনা এ বিষয়ে রাজধানী থেকে তাদেরকে কিছু জানানো হয়নি।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon