আজ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
আওয়ামী লীগ এখন ‘মরা লাশ’ : নুর

আওয়ামী লীগ এখন ‘মরা লাশ’ : নুর

আওয়ামী লীগ এখন ‘মরা লাশ’ : নুর

পল্লী জনপদ ডেস্ক ॥

শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারত পালিয়ে গেছে। ৫০ বছরেও রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ। দলটি এখন মরা লাশ। বিচারিক-প্রক্রিয়ায় এই দলের কাফন-দাফন সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

লকডাউন কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

নুর পোস্টে লিখেছেন, ‘দেশে অবস্থানরত লীগের ভাইদের বলব স্ত্রী-সন্তান নিয়ে বিদেশে নিরাপদে পালিয়ে থাকা শত-সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুজুগে রাস্তায় নেমে নিজেকে ও পরিবারকে অনিরাপদ করে তুলবেন না। রাস্তায় নেমে বিপ্লবী জনতার ধোলাই খেলে নেতা দেখতে হাসাপাতালেও আসবে না, গ্রেপ্তার হলে জেলখানায় কলা-রুটিও পাঠাবে না। কি দরকার গ্রেপ্তার ও গণধোলাইয়ের ঝুঁকি নিয়ে মুখোশ/মাস্ক পরে ঝটিকা/গুপ্ত মিছিল করার? ধরা পড়লে পাবলিকের মাইর দুনিয়ায় বাইর!’

উৎপাত করলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে পড়তে হবে উল্লেখ করে নুর লেখেন, ‘আ. লীগের আমলে বিএনপি-জামায়াতসহ আমরা বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়েছি সে তুলনায় আপনারা অনেক ভালো আছেন।
আমার মনে হয় চুপচাপ থাকলে আরো ভালো থাকবেন, উৎপাত করলে বিপদ।’

শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারতে পালিয়ে গেছে উল্লেখ করে তিনি আরো লেখেন, ‘পালিয়ে থাকা নেতাদের কথায় লাফালাফি করে লাভ নেই, আওয়ামী লীগ এ দেশের রাজনীতিতে আগামী ৫০ বছরেও ফিরবে না। ৭৫ এ শেখ মুজিবের পর ২৪ এ তার মেয়ে হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারত পালিয়ে গেছে। আওয়ামী লীগ এখন মরা লাশ।

বিচারিক প্রক্রিয়ায় এখন এর দাফন-কাফন সম্পন্ন হবে। সুতরাং মরা লাশের পেছনে ছুটে হয়রান না হয়ে নতুন দিনের সম্ভাবনার নতুন বাংলাদেশের সঙ্গে থাকুন। নতুন বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ব। যেখানে কোনো ক্ষমতালোভী খুনি শাসক তৈরি হবে না, ফ্যাসিবাদের ছায়া থাকবে না, থাকবে মানুষের ভয়হীন চিত্তে গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম, সততা, দায়ও দরদের রাজনীতি।’

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon