আজ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
আজ পবিত্র জুমাতুল বিদা

আজ পবিত্র জুমাতুল বিদা

 

আজ পবিত্র জুমাতুল বিদা

পল্লী জনপদ ডেস্ক॥

পবিত্র জুমাতুল বিদা আজ। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার (২১ এপ্রিল)। ইসলামী রীতি অনুযায়ী মুসলমানদের কাছে শুক্রবার জুমার নামাজের গুরুত্ব অনেক। আর রমজান মাসের শেষ জুমার নামাজ তথা জুমাতুল বিদা বিশেষ গুরুত্ব সহকারে আদায় করেন সারাবিশ্বের মুসলমান।

বস্তুত জুমাতুল বিদার মধ্য দিয়ে পবিত্র রমজানকে বিদায় জানানো হয়। এই দিনের খুতবায় উচ্চারিত হয় ‘আল বিদা, আল বিদা, ইয়া শাহরু রামাজান।’ অর্থাৎ বিদায় বিদায় হে মাহে রমজান।

আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারাদেশের মসজিদগুলোতে বিশেষ গুরুত্বের সঙ্গে আদায় করা হবে জুমাতুল বিদা। নামাজ শেষে বিশেষ মোনাজাতে অংশ নেবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

এদিকে প্রতিবছর রমজানের শেষ শুক্রবার আন্তর্জাতিক আল-কুদ্স দিবস পালিত হয়। তবে এ বছর শেষ শুক্রবার রোজার শেষ দিন হওয়া নিয়ে অনিশ্চয়তা থাকায় গত শুক্রবার (১৪ এপ্রিল) বিশ্বব্যাপী দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। তবে বাংলাদেশে এদিন ১ বৈশাখের কারণে এক দিন পিছিয়ে শনিবার (১৫ এপ্রিল) সেমিনার ও মানববন্ধনের মধ্য দিয়ে দিবসটি পালন করে আল-কুদ্স কমিটি বাংলাদেশ।

কুদস অর্থ পবিত্র। ‘আল কুদস’ বলতে বোঝায় ফিলিস্তিনের জেরুজালেমে পবিত্র ভূমিতে অবস্থিত পবিত্র মসজিদ, যা মসজিদুল আকসা বা ‘বায়তুল মুকাদ্দাস’ নামে পরিচিত।

দীর্ঘদিন ধরে ইহুদিদের দখলে থাকা মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস পুনরুদ্ধারের দাবিতে বিশ্বব্যাপী পালিত হয় আল কুদস দিবস।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon