আজ শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে স্কুলছাত্রের বিরুদ্ধে মামলা

কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে স্কুলছাত্রের বিরুদ্ধে মামলা

 

কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে স্কুলছাত্রের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক ॥

কলেজ ছাত্রীকে অপহরনের অভিযোগে আদালতে স্কুল ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (০৮ ফেব্রুয়ারি) সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপহৃতা কলেজ ছাত্রী জেলার আগৈলঝাড়া উপজেলার আহুতি বাটরা গ্রামের রামকৃষ্ণ মন্ডলের মেয়ে ও আগৈলঝাড়া সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী (১৬)।

মামলার বাদি অপহৃতার বাবা বলেন, মাগুরা গ্রামের আউয়াল বেপারীর ছেলে বাহাদুরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র আরাফাত বেপারী কলেজে আসা-যাওয়ার পথে তার মেয়েকে উত্যক্তসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। বিষয়টি তার মেয়ে জানানোর পর আরাফাতের পরিবারের কাছে বিচার দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৮ জানুয়ারি সকালে আরাফাত ও তার সহযোগীরা কাঠালবাড়ি ব্রীজের ওপর থেকে মাহিন্দ্রাযোগে তার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে।

আগৈলঝাড়া থানার এসআই মো. শফিউদ্দিন বলেন, অপহৃতা কলেজ ছাত্রীর বাবা বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে আরাফাতসহ দুইজনকে আসামী করে মামলা দায়ের করেছেন। তিনি আরও বলেন, আদালতের নির্দেশে মামলাটি আমলে নিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে আসামিদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করা হয়েছে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon