আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
গোলাম মাওলা রনি এখন টেলিভিশন টকশো ও ইউটিউব মিথ্যাচারের অন্যতম প্রধান উৎস : প্রেসসচিব

গোলাম মাওলা রনি এখন টেলিভিশন টকশো ও ইউটিউব মিথ্যাচারের অন্যতম প্রধান উৎস : প্রেসসচিব

গোলাম মাওলা রনি এখন টেলিভিশন টকশো ও ইউটিউব মিথ্যাচারের অন্যতম প্রধান উৎস : প্রেসসচিব

পল্লী জনপদ ডেস্ক ॥

সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনির বিরুদ্ধে টেলিভিশন টকশো ও ইউটিউবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

শুক্রবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।

শফিকুল আলম লিখেছেন, “গোলাম মাওলা রনি এখন আমাদের টকশো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছেন।”

তিনি বলেন, সম্প্রতি সময় টিভির একটি টকশোতে গোলাম মাওলা রনি দাবি করেছেন, ‘নূর হোসেন-স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নাকি জনতার হাতে নিহত হয়েছেন।’

প্রেসসচিব লিখেন, “আমরা সবাই জানি, ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরশাসক এরশাদের নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছিল নূর হোসেনকে। এখন কি রনি ইতিহাস থেকে এরশাদের অপরাধ মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন?”

তিনি আরও অভিযোগ করেন, অনুষ্ঠানে উপস্থাপক গোলাম মাওলা রনির এ বক্তব্যের কোনো প্রতিবাদ করেননি। “দুঃখজনক বিষয় হলো, সময় টিভির ওই অনুষ্ঠানে উপস্থাপক নির্লজ্জ মিথ্যাচারের কোনো প্রতিবাদ করেননি। আপনি যখন মিথ্যাবাদী ও বিভ্রান্তিকর কণ্ঠকে প্ল্যাটফর্ম দেন, তখন নিজেও সেই অপরাধের অংশীদার হয়ে ওঠেন।”

প্রসঙ্গত, গোলাম মাওলা রনি বর্তমানে বিভিন্ন টেলিভিশন টকশো ও অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত রাজনৈতিক বিশ্লেষণ ও মতামত দিয়ে থাকেন। তার কিছু মন্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon