আজ শনিবার, ২৭ Jun ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
গৌরনদীতে প্রেমিক যুগল আটক

গৌরনদীতে প্রেমিক যুগল আটক

 

গৌরনদীতে প্রেমিক যুগল আটক

নিজস্ব প্রতিবেদক॥

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকা থেকে প্রেমিক যুগলকে আটক করেছে থানা পুলিশের সদস্যরা। এঘটনায় প্রেমিকার মা বাদী হয়ে প্রেমিক নবীন তালুকদারের (২১) বিরুদ্ধে থানায় অপহরণ মামলা দায়ের করেছেন। আটককৃত নবীন উপজেলার বড় কসবা গ্রামের মোকলেছ তালুকদারের ছেলে।

এজাহারের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার এসআই মোঃ শাহজাহান জানান, বুধবার (০২ জুলাই) বিকেলে প্রাইভেট পড়ে ফেরার পথে মদিনাষ্ট্যান্ড নামক এলাকা থেকে অনার্স ১ম বর্ষের ছাত্রীকে তুলে নিয়ে যায় নবীন। ওইদিন দিবাগত ভোররাতে বাটাজোর এলাকা থেকে নবীনকে আটকের পাশাপাশি অপহৃতা তরুনীকে উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এঘটনায় উদ্ধার হওয়া তরুনীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

আটককৃত নবীনকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করার পাশাপাশি তরুনির ডাক্তারি পরিক্ষার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। তবে গ্রেপ্তারকৃত তরুনের স্বজনদের দাবী, অপহরণ নয়। মূলত প্রেমের সম্পর্কের জেরধরে পালিয়েছিলো তারা।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon