আজ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
গৌরনদীতে ফ্যানের সাথে ঝুলছিলো যুবতীর লাশ

গৌরনদীতে ফ্যানের সাথে ঝুলছিলো যুবতীর লাশ

গৌরনদীতে ফ্যানের সাথে ঝুলছিলো যুবতীর লাশ

নিজস্ব প্রতিবেদক॥

বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রাম থেকে মিম আক্তার (২০) নামের এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিম ওই গ্রামের মিজান মৃধার মেয়ে।

নিহতের পিতা মিজান মৃধা জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে পরিবারের সবার অজান্তে বসতঘরের নিজরুমে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মিম। তবে কি কারণে সে (মিম) গলায় ফাঁস দিয়েছে তা জানতে পারিনি।

তিনি আরও জানান, গত দুই বছর পূর্বে কালকিনি উপজেলার মোক্তারহাট গ্রামের রিপন মাতুব্বরের ছেলে শান্ত মাতুব্বরের সাথে বিয়ে হয়েছিলো মিমের। বিগত কয়েক মাস যাবত স্বামীর সাথে কলহের জেরধরে আমার (বাবার) বাড়িতে অবস্থান করছিলো মিম।

গৌরনদী মডেল থানার এসআই হৃদয় চাকলাদার জানান, খবরপেয়ে নিহতের লাশ রাতেই উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এবিষয়ে প্রাথমিকভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon