আজ শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
রক্তস্নাত ঐতিহাসিক ‌‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ আজ বরিশালসহ রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সম্প্রসারণে সরকারের উদ্যোগ আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বকাপ শিরোপা স্পেনের ঘরে ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান
গৌরনদীতে বাল্য বিয়ের বলি হলো স্কুল ছাত্রী

গৌরনদীতে বাল্য বিয়ের বলি হলো স্কুল ছাত্রী

 

গৌরনদীতে বাল্য বিয়ের বলি হলো স্কুল ছাত্রী

নিজস্ব প্রতিবেদক ॥

দুই মাস আগে প্রেমিকের হাত ধরে পরিবারের অজান্তে বিয়ে করেছিলো স্কুল ছাত্রী মর্জিনা (১৪)। বিয়ের দুই মাস পর স্বামী ও তার পরিবারের প্ররোচনায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বাল্য বিয়ের বলি হয়েছে কিশোরী মর্জিনা।

এ ঘটনায় শনিবার দিবাগত রাতে আত্মহত্যার প্ররোচনায় স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে নিহতের পিতা কুদ্দুস সিকদার। পুলিশ অভিযান চালিয়ে স্বামী সজীব হাওলাদারকে গ্রেফতার করেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা কুনিয়াকান্দি গ্রামের।

মামলার এজাহারে জানা গেছে, গত দুই মাসপূর্বে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দক্ষিণ জনারদন্দি গ্রামের কুদ্দুস সিকদারের নবম শ্রেনী পড়ুয়া কিশোরী কন্যা মর্জিনা পরিবারের অজান্তে পালিয়ে বিয়ে করে তার প্রেমিক গৌরনদী উপজেলার মাগুরা কুনিয়াকান্দি গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে সজীব হাওলাদারকে। বিয়ের পর বিভিন্ন কারনে মর্জিনাকে শারিরিক ও মানষিক ভাবে নির্যাতন চালিয়ে আসছিলো। শুক্রবার রাতে সংসারের বিভিন্ন বিষয় নিয়ে মর্জিনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। স্বামী ও তার পরিবারের সদস্যদের মানষিক নির্যাতন সইতে না পেরে শনিবার ভোরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মর্জিনা।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, আটককৃত সজীবকে আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon