আজ রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
রক্তস্নাত ঐতিহাসিক ‌‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ আজ বরিশালসহ রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সম্প্রসারণে সরকারের উদ্যোগ আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বকাপ শিরোপা স্পেনের ঘরে ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান
ঝড়ে লণ্ডভণ্ড নিউজিল্যান্ড, হাজারো মানুষ বিদ্যুৎবিহীন

ঝড়ে লণ্ডভণ্ড নিউজিল্যান্ড, হাজারো মানুষ বিদ্যুৎবিহীন

 

ঝড়ে লণ্ডভণ্ড নিউজিল্যান্ড, হাজারো মানুষ বিদ্যুৎবিহীন

পল্লী জনপদ ডেস্ক॥

নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের আঘাতে হাজার হাজার মানুষ বিদ্যুত বিহীন হয়ে পড়েছে এবং সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। খবর এএফপি’র।

দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী কিয়েরান ম্যাকঅ্যানাল্টি বলেন, প্রচন্ড বাতাস ও ভারী বর্ষণের কারণে সেখানে ‘অনেক খারাপ পরিস্থিতি’ সৃষ্টি হয়েছে। সেখানে ঝড়ের আঘাতে অনেক গাছপালা উপড়ে গেছে। রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুতের লাইন ভেঙ্গে পড়েছে। যদিও ঘূর্ণিঝড়টি তার আগের অবস্থা থেকে অনেকটা দুর্বল হয়ে পড়েছে।

এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অকল্যান্ডসহ উত্তরাঞ্চলের পাঁচটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের প্রায় ৫৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এদিকে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, নেটওয়ার্ক পুনরুদ্ধার করতে কয়েকদিন সময় লাগতে পারে। ম্যাকঅ্যানালটি বলেন, ‘আবহাওয়া তীব্র হতে থাকলে, নেটওয়ার্কের কাজ করা আসলেই অনিরাপদ।’

গত মাসে আকস্মিক বন্যার কারণে নিউজিল্যান্ডের বৃহত্তম শহরে এখনো পুনরুদ্ধারের কাজ অব্যাহত রয়েছে। ওই বন্যায় চারজন প্রাণ হারায় এবং হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon