আজ বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
মো. মহিউদ্দিন আজিম ॥
নবগঠিত বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিবিএসওপি’র সদস্যবৃন্দরা। রবিবার (০৩ সেপ্টেম্বর, ২০২৩) বেলা ১১ টার সময় বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামকে নবগঠিত কমিটির পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা জানান বিবিএসওপি’র সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও সাংবাদিক নেতা মো. দিপু তালুকদার, সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য মোঃ মহিউদ্দিন আজিম, মোঃ হাসনাইন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মোঃ বিপ্লব হোসেন, মোঃ ত্বোহা আহম্মেদ, আনোয়ার হোসেন খান, এডভোকেট মো. রাসেল, ইঞ্জিনিয়ার মো. এনামুল হক রানা, মোঃ গোলাম কিবরিয়া, মোঃ মাহফুজুর রহমান, মোঃ সবুজ শাকিল, সজিবসহ বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।