আজ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
নির্বাচনী মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার

নির্বাচনী মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার

 

নির্বাচনী মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার

পল্লী জনপদ ডেস্ক॥

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বৃহস্পতিবার জালিয়াতি ও ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়। একটি ঐতিহাসিক মূখের ছবি নেওয়ার পর ২ লাখ ডলার বন্ডে তাকে মুক্তি দেওয়া হয়।

ট্রাম্প দক্ষিণ রাজ্যে ২০২০ সালের নির্বাচনের ফলাফলকে উল্টে দেওয়ার জন্য ১৮ জন অন্য আসামীর সাথে যোগসাজশ করার অভিযোগে অভিযুক্ত। মোটর শোভা যাত্রা নিয়ে বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার আগে আটলান্টার ফুলটন কাউন্টি জেলের ভিতরে ৩০ মিনিটেরও কম সময় কাটান।

বুকিং প্রক্রিয়া চলাকালীন এখন পর্যন্ত মামলার অন্যান্য আত্মসমর্পণকারি আসামীদের মতো ৭৭ বছর বয়সী ট্রাম্পের মুখের ছবি নেয়া হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোন সাবেক মার্কিন প্রেসিডেন্টের জন্য এটি প্রথম ঘটনা। শেরিফের অফিস থেকে প্রকাশিত ছবিতে, তিনি গাঢ় নীল স্যুট, সাদা শার্ট ও লাল টাই পরা অবস্থায় ক্যামেরার দিকে তাকিয়ে ছিলেন।

গ্রেপ্তারের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময়, ২০২৪ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়নের জন্য অগ্রগামী ট্রাম্প বলেন, ‘এটি আমেরিকার জন্য অত্যন্ত দুঃখের দিন।’ এখানে যা ঘটেছে তা ন্যায় বিচারের প্রতারণা।’ তিনি বলেন, ‘আমি কিছু ভুল করিনি।’

ট্রাম্প তার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ‘নির্বাচনে হস্তক্ষেপ’ এবং প্রচারাভিযানের ওয়েবসাইটের একটি লিঙ্কসহ মুখের ছুবিটি পোস্ট করেছেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon