আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
পবিত্র আশুরায় ২ দিন রোজা রাখার গুরুত্ব

পবিত্র আশুরায় ২ দিন রোজা রাখার গুরুত্ব

 

পবিত্র আশুরায় ২ দিন রোজা রাখার গুরুত্ব

পল্লী জনপদ ডেস্ক ॥

আজ শুক্রবার ০৮ মহররম, ১৪৪৭ হিজরি। আগামী রোববার ১০ মহররম পবিত্র আশুরা। আশুরার দিনের গুরুত্বপূর্ণ আমল রোজা। আশুরার দিনে (১০ মহররম) রোজা রাখা রাসুলুল্লাহ (স.)-এর সুন্নত। আশুরার রোজার সঙ্গে আরও একদিন রোজা রাখা হয়। কারণ, রাসূল স. ১০ তারিখের সঙ্গে ৯ তারিখও রোজা রাখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এর কারণ ছিল ইহুদি-খ্রিস্টানদের আমল থেকে মুসলমানদের আমল পৃথক করা। এজন্য অনেক আলেম আশুরায় দুই দিন রোজা রাখার পরামর্শ দিয়েছেন।

হাদিসে আশুরার রোজা :

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন- রাসুলুল্লাহ (স.) আশুরার দিনে রোজা রাখেন এবং সাহাবাদেরও রোজা রাখতে বলেন। তখন লোকেরা বলেন, ‘হে আল্লাহর রাসুল! এই দিনটি ইহুদি ও খ্রিস্টানদের কাছেও মর্যাদাপূর্ণ। রাসুল (সা.) বলেন, আগামী বছর, যদি আল্লাহ চান, আমরা ৯ তারিখেও রোজা রাখব।’ কিন্তু পরবর্তী বছর আসার আগেই তিনি ইন্তিকাল করেন। (সহীহ মুসলিম)

আলেমদের মতামত :

ইমাম শাফেয়ী, ইমাম আহমাদ, ইসহাক এবং আরও অনেক আলেম বলেন : ১০ তারিখে রাসুল (স.) রোজা রেখেছেন এবং ৯ তারিখ রোজা রাখার ইচ্ছাও প্রকাশ করেছেন। তাই উভয় দিন রোজা রাখা মুস্তাহাব (উত্তম)।

রোজা রাখার বিভিন্ন পদ্ধতি:

১. শুধু ১০ তারিখ রোজা রাখা – এটিই ন্যূনতম।
২. ৯ ও ১০ তারিখ রোজা রাখা – এটি উত্তম ও সুন্নতের অনুসরণ।
৩. মুহাররম মাসে আরও বেশি রোজা রাখা – যত বেশি রাখা যায়, তত ভালো, কারণ রাসুল (স.) বলেছেন :
রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহাররমে (সহিহ মুসলিম)

মুহাররমের ৯ ও ১০ তারিখে রোজা রাখা হাদিসের আলোকে প্রমাণিত এবং অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসুল (স.) নিজে ১০ তারিখ রোজা রেখেছেন এবং ৯ তারিখও রোজা রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। তাই মুসলিমদের উচিত এই দুই দিন রোজা রেখে ঐতিহ্য ও ফজিলত রক্ষা করা। তবে ৯ তারিখে রোজা রাখতে না পারলে অনেক আলেম ১০ তারিখের সঙ্গে ১১ তারিখ মিলিয়ে রোজা রাখার পরামর্শ দেন।

উল্লেখ্য, আশুরা দিবসে বহু স্মরণীয় ও ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। মহান আল্লাহ যেদিন আকাশ, বাতাস, পাহাড়-পর্বত, নদী-নালা, জান্নাত-জাহান্নাম, লাওহে মাহফুজ ও যাবতীয় সৃষ্টি-জীবের আত্মা সৃষ্টি করেছিলেন সে দিনটি ছিল ১০ মহররম তথা পবিত্র আশুরার দিন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon