আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
বরিশালে খোকন সেরনিয়াবাতসহ পাঁচ সিটিতে যারা আ’লীগের মনোনয়ন পেলেন

বরিশালে খোকন সেরনিয়াবাতসহ পাঁচ সিটিতে যারা আ’লীগের মনোনয়ন পেলেন

বরিশালে খোকন সেরনিয়াবাতসহ পাঁচ সিটিতে যারা আ'লীগের মনোনয়ন পেলেন

 

বরিশালে খোকন সেরনিয়াবাতসহ পাঁচ সিটিতে যারা আ’লীগের মনোনয়ন পেলেন

পল্লী জনপদ ডেস্ক॥

আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশনে বাদ পড়েছেন আগের মেয়ররা। আর সিলেটে মনোনয়ন পেয়েছেন স্থানীয় রাজনীতিতে নতুন মুখ আনোয়ারুজ্জামান চৌধুরী।

পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়। সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এবার বরিশালে মনোনয়ন পেয়েছেন আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। তিনি বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর আপন চাচা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপন ভাগনে। এই সিটিতে দলীয় মনোনয়নের দৌড়ে চাচার কাছে হেরে বাদ পড়েছেন বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

অন্যদিকে গাজীপুরে মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ। এই সিটিতেও বাদ পড়েছেন আগেরবারের প্রার্থী, বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম। সিলেটে মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রবাসী রাজনীতি করা এই আওয়ামী লীগ নেতা এবারই প্রথম সিটি নির্বাচনে প্রার্থী হলেন।

এছাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৫ মে। খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোট হবে ২১ জুন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon