আজ মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
বরিশাল একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী উপহার পাচ্ছে

বরিশাল একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী উপহার পাচ্ছে

বরিশাল একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী উপহার পাচ্ছে

পল্লী জনপদ ডেস্ক ॥

শিগগিরই শুরু হচ্ছে বরিশাল নগরীর সব খালের দুই তীর সংরক্ষণসহ পুনরুদ্ধার ও পুনঃখনন কাজ। এসব কাজের জন্য প্রায় ৭০১ কোটি টাকা অর্থ ছাড়ের অনুমতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট-১১ শাখার বাজেট-২ অনুবিভাগের যুগ্মসচিব মোছা. রুখসানা রহমান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে বদলে যাবে নগরীর দৃশ্যপট এমনটাই আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বর্তমান সরকারের সহায়তায় প্রশাসকের নেতৃত্বে বরিশাল নগরবাসী ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী উপহার পাবে।

যেখানে প্রস্তাবিত জিওবি অংশের ৭০১ কোটি টাকার মধ্যে ৮০ ভাগ অর্থাৎ ৫৬১ কোটে টাকাই জিওবি অনুদান হিসেবে অর্থায়নে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট-১১ শাখার বাজেট-২ অনুবিভাগের যুগ্মসচিব মোছা. রুখসানা রহমান সাক্ষরিত এক স্মারকের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

যেখানে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের অধীন বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়িতব্য “বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন খালসমূহের পাড় সংরক্ষণসহ পুনরুদ্ধার ও পুনঃখনন কাজ (১ম পর্ব)” শীর্ষক প্রকল্পের প্রস্তাবিত জিওবি অংশের ৭০১.৫৩৯৯ কোটি টাকার মধ্যে ৮০% জিওবি অনুদান ৫৬১.২৩১৯ কোটি টাকা এবং ২০% জিওবি ঋণ ১৪০.৩০৮০ টাকা জিওবি অনুদান হিসেবে অর্থায়নে ৭ টি শর্তে অর্থবিভাগের সম্মতি প্রদান করা হয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল বারী এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে এক পত্রের মাধ্যমে তিনি এ বিষয়ে নিশ্চিত হয়েছেন।

প্রধান নির্বাহী বলেন, বরিশালকে, ধান-নদী-খালের অঞ্চল হিসেবে গণ্য করা হলেও নানাবিধ কারণে বরিশাল নগরীর খালগুলো মৃত প্রায় হয়ে পড়েছে। অর্থ বিভাগ বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন খালসমূহের পাড় সংরক্ষণসহ পুনঃউদ্ধার ও পুনঃখনন কাজ-শীর্ষক প্রকল্প বাস্তবায়নে অর্থ ছাড় দেয়ায় চলমান কাজ আরো ত্বরান্বিত হবে।

 

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon