আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
মুসলমানদের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতিকে সম্মান করতে হবে : চীন

মুসলমানদের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতিকে সম্মান করতে হবে : চীন

 

মুসলমানদের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতিকে সম্মান করতে হবে : চীন

পল্লী জনপদ ডেস্ক॥

ধর্ম বিশ্বাসের স্বাধীনতায় বিশ্বাস ও একে সম্মান করা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি আচরণ। মুসলমানদের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতিকেও সম্মান করতে হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। সম্প্রতি সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে কুরআনের কপি পোড়ানো প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

মুখপাত্র বলেন, এমন ঘটনা প্রমাণ করে যে, কোনো কোনো পাশ্চাত্য রাজনীতিবিদ ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করেন না, ধর্মীয় অনুভূতিকে সম্মানও করেন না। তাদের আচরণে শুধু ভণ্ডামিই প্রকাশ পায়।

তিনি আরও বলেন, চীন বরাবরই ইসলামসহ বিভিন্ন ধর্মের অনুসারীদের আবেগ ও অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল আচরণ করে আসছে। ভবিষ্যতে চীন মুসলিম বিশ্বের সঙ্গে সভ্যতার-সংলাপের উদ্যোগ নেবে। সূত্র: সিআরআই।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon