আজ বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
রক্তস্নাত ঐতিহাসিক ‌‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ আজ বরিশালসহ রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সম্প্রসারণে সরকারের উদ্যোগ আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বকাপ শিরোপা স্পেনের ঘরে ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান
রায়পাশা-কড়াপুরে চেয়ারম্যানের উদ্যোগে শোক দিবসে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

রায়পাশা-কড়াপুরে চেয়ারম্যানের উদ্যোগে শোক দিবসে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

 

রায়পাশা-কড়াপুরে চেয়ারম্যানের উদ্যোগে শোক দিবসে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সদর উপজেলার ১নং রায়পাশা-কড়াপুড় ইউনিয়ন পরিষদে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অত্র পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহম্মদ শাহরিয়ার বাবু’র উদ্যোগে পুরো দিনটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্বরণ করে ইউনিয়নবাসী। পাশাপাশি ৫ হাজার মানুষকে ভোজনের ব্যবস্থা করা হয়

এসময় চেয়ারম্যান আহম্মদ শাহরিয়ার বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেল, রায়পাশা-কড়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদারসহ ইউনিয়নের অন্যান্য আওয়ামী লীগ, যুবলীগ, ওয়ার্ড আ’লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon