November 26, 2026, 3:44 am
শালুকা মরহুম আলহাজ্ব হাকিম মাও. মোঃ মুজাফফর হোসেন (রহ.) ও মরহুম মৌলভী মোশাররফ হোসেন কমপ্লেক্স’র উন্নয়নকল্পে কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালের ৫ নং চরমোনাইর বুখাইনগর শালুকা মরহুম আলহাজ্ব হাকিম মাও. মোঃ মুজাফফর হোসেন (রহ.) ও মরহুম মৌলভী মোশাররফ হোসেন কমপ্লেক্স’র উন্নয়নকল্পে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত (১৭ অক্টোবর) শনিবার অত্র কমপ্লেক্সের অফিস কক্ষে কমিটি গঠনের লক্ষ্যে অত্র কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাওলানা মোঃ মাছুম বিল্লাহর সভাপতিত্বে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সাপেক্ষে এবং সকলের সম্মতিক্রমে ২শ’ সদস্য/সদস্যাবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নিবাচিত হন আলহাজ্ব হাকিম ভি. ডাঃ মাওলানা মোঃ মাছুম বিল্লাহ, সহ-সভাপতি মাওলানা মোকাররম বিল্লাহ শোইব, মোঃ আলী আকন এবং মোতাহার আলী খান, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাওলানা মাহাদী হাসান হাসিব, সহ-সাধারণ সম্পাদক ক্বারী মোঃ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মাওলানা মোঃ কামরুজ্জামান, কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম ও মোঃ রহম আলী ফকির, প্রচার সম্পাদক হাফেজ মোঃ হাবিবুর রহমান, মোঃ জাকির হোসেন, মোঃ নাসির বয়াতি, মোঃ কামাল শিকদার ও মোঃ নুর ইসলাম বয়াতি।
উক্ত কমপ্লেক্সে উপদেষ্টা নির্বাচিত হলেন- আলহাজ্ব মাওলানা মোঃ জিয়াউর রহমান, চেয়ারম্যান, ৫ নং চরমোনাই ইউনিয়ন, আলহাজ্ব অধ্যাপক আমিনুল হক, আলহাজ্ব মাওলানা ফারুকী আজম, আলহাজ্ব মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা আঃ কাইয়ুম, মোঃ কাসেম খান, মোঃ বাদল মুহুরী, আলহাজ্ব মোঃ বারেক হাওলাদার ও আলী আলকাস মোল্লা।
সভার সিদ্ধান্ত মোতাবেক এ কমিটির মেয়াদ ৩ বছর নির্ধারন করা হয়।
Leave a Reply