আজ শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
স্ত্রীর পরকীয়ার বিচার না পেয়ে হিজলায় স্বামীর আত্মহত্যা!

স্ত্রীর পরকীয়ার বিচার না পেয়ে হিজলায় স্বামীর আত্মহত্যা!

স্ত্রীর পরকীয়ার বিচার না পেয়ে হিজলায় স্বামীর আত্মহত্যা!

নিজস্ব প্রতিবেদক॥

বরিশাল জেলার হিজলা উপজেলায় স্ত্রীর পরকীয়ার বিচার না পেয়ে জয়দেব মন্ডল আত্মহত্যা করেছেন। সোমবার (১১ ডিসেম্বর, ২০২৩) ফজরের সময় বাড়ির পার্শ্বের বাগানের আমগাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ সংবাদ পেয়ে হিজলা থানার পুলিশ ঘটনাস্থান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বরজালিয়া ইউনিয়নের পুরাতন হিজলা বন্দর বাজারের সাথে বসবাস করে দুই সন্তানের জনক জয়দেব মন্ডল ও তার স্ত্রী। জয়দেব মন্ডলের স্ত্রী মনিকা রানী রুপসী হওয়ায় নজর পড়ে পার্শ্ববর্তী বাড়ির অমল কুলুর ছেলে স্বর্ণ ব্যবসায়ী অনিকের। তাই গত ১ বছর পূর্বে মনিকা রানীকে প্রেমের ফাঁদে ফেলে পালিয়ে যায় অনিক। কিছুদিন পর ফিরে এসে জয়দেবের স্ত্রীকে ফেরত দেয়।

জয়দেব স্থানীয়দের চাপে বাধ্য হয়ে স্ত্রীকে মেনে নেয়। গত ১ সপ্তাহ আগে জয়দেবের স্ত্রী মনিকা রানী পূজার জন্য ফুল তুলতে অনিকের বাড়িতে যায়। তখন অনিক তার বাবা অমলসহ কয়েকজন মিলে মনিকা রানীকে মারপিট করে।

এ ঘটনায় মারধরের শিকার মনিকা রানী ও জয়দেব মন্ডল স্থানীয় নেতাদের শরণাপন্ন হয়। তারা অর্থের বিনিময়ে চুপ হয়ে যায়। পরে থানায় অভিযোগ করে বিচারের আশায় থাকেন। এ ঘটনায় অভিমান করে আত্মহত্যা করেছে বলে মনে করেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মনিকা রানীর পরকীয়া প্রেমিক অনিকের পরিবাবের সবাই আত্মগোপনে রয়েছে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুবাইর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon