আজ শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
রক্তস্নাত ঐতিহাসিক ‌‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ আজ বরিশালসহ রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সম্প্রসারণে সরকারের উদ্যোগ আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বকাপ শিরোপা স্পেনের ঘরে ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান
চ্যালেঞ্জিং সময়ে নেতৃত্বের জন্য ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসায় হোয়াইট হাউস

চ্যালেঞ্জিং সময়ে নেতৃত্বের জন্য ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসায় হোয়াইট হাউস

চ্যালেঞ্জিং সময়ে নেতৃত্বের জন্য ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসায় হোয়াইট হাউস

পল্লী জনপদ ডেস্ক॥

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান একটি চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন।

সোমবার সন্ধ্যায় হোয়াইট হাউসের এক রিডআউটে বলা হয়েছে, ‘সুলিভান একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।’

সোমবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যে টেলিফোন আলাপের পর হোয়াইট হাউস এ বিবৃতি দিয়েছে।

এতে বলা হয়, টেলিফোন আলাপে সুলিভান বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রস্তাব দেন।

হোয়াইট হাউস বলেছে, ‘উভয় নেতাই ধর্ম নির্বিশেষে সকল মানুষের মানবাধিকারকে সম্মান ও রক্ষা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।’

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon