আজ রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
ছাগলকাণ্ডের সেই আলোচিত স্বামী-স্ত্রী গ্রেফতার

ছাগলকাণ্ডের সেই আলোচিত স্বামী-স্ত্রী গ্রেফতার

ছাগলকাণ্ডের সেই আলোচিত স্বামী-স্ত্রী গ্রেফতার

পল্লী জনপদ ডেস্ক ॥

ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান এবং তার স্ত্রী লায়লা কানিজকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর ভাটারা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে।

ডিবির মিডিয়া ও পাবলিক রিলেশনস কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।

বার্তায় বলা হয়, বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে রাজধানীর বসুন্ধরার পাশে ভাটারা থেকে গ্রেফতার করেছে ডিবি।

গত বছর কুরবানির ঈদের আগে মতিউর রহমানের ছেলে অর্ণব ১৫ লাখ টাকায় ছাগল কিনে আলোচনায় আসেন। এরপর বেরিয়ে আসে তার কোটি টাকার গাড়ি ও আভিজাত জীবনযাপনের নানা তথ্য। ধীরে ধীরে গণমাধ্যমে উঠে আসে মতিউর রহমানের স্ত্রী, ছেলে ও কন্যাদের সম্পদের নানা তথ্য। এরপর ওএসডি করা হয় মতিউর রহমানকে। ইতোমধ্যে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। মতিউর রহমান ও তার স্ত্রী-সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও এসেছে আদালত থেকে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon