আজ রবিবার, ২৬ Jul ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বকাপ শিরোপা স্পেনের ঘরে ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘ছাত্র-জনতার ওপর সহিংস ঘটনার স্থিরচিত্র আপলোড করা যাবে’

‘ছাত্র-জনতার ওপর সহিংস ঘটনার স্থিরচিত্র আপলোড করা যাবে’

ফাইল ছবি

‘ছাত্র-জনতার ওপর সহিংস ঘটনার স্থিরচিত্র আপলোড করা যাবে’

পল্লী জনপদ ডেস্ক ॥

গত ‘জুলাই-আগস্ট’ গণ-আন্দোলনে ছাত্র-জনতার ওপর সহিংস ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে আপলোডের আহ্বান জানিয়েছে পুলিশ সদর দফতর।

রবিবার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্ট গণ-আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও গুলিবর্ষণের ঘটনার তথ্য-প্রমাণ ও ডিজিটাল অ্যাভিডেন্স সংগ্রহের লক্ষ্যে গত বছরের (২০২৪) ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত মোবাইল ফোন, ক্যামেরায় ধারণ করা স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে (andolonerchobi.police.gov.bd) আপলোড করার জন্য সবার প্রতি আহ্বান জানানো যাচ্ছে।

একটি মোবাইল নম্বর দিয়ে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ একটি এবং প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি করে স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে। প্রতিটি ফাইল আপলোডের পূর্বে আপলোডকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। আপলোডকৃত ফাইলগুলো আপলোডকারীর মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করে দেখা যাবে।

আরও বলা করা হয়, ‘একটি মোবাইল নম্বর দিয়ে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ একটি এবং প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি করে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে। প্রতিটি ফাইল আপলোডের পূর্বে আপলোডকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি প্রেরণ করা হবে। আপলোডকৃত ফাইলসমূহ আপলোডকারীর মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করে দেখা যাবে।’

আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ওই ওয়েবসাইটে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে বলেও জানানো হয়।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon