আজ রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
রক্তস্নাত ঐতিহাসিক ‌‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ আজ বরিশালসহ রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সম্প্রসারণে সরকারের উদ্যোগ আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বকাপ শিরোপা স্পেনের ঘরে ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান
তারেক রহমানকে ডিজিটাল নিরাপত্তা মামলা থেকে অব্যাহতি

তারেক রহমানকে ডিজিটাল নিরাপত্তা মামলা থেকে অব্যাহতি

তারেক রহমানকে ডিজিটাল নিরাপত্তা মামলা থেকে অব্যাহতি

পল্লী জনপদ ডেস্ক ॥

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ‘বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা’ ঘোষণা দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত।

রোববার (২২ সেপ্টেম্বর, ২০২৪) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম মামলার অভিযোগ আমলে না নিয়ে তাকে অব্যাহতি দেন। এর আগে গত ২৯ জুলাই রাষ্ট্রপক্ষ মামলাটি পুনরায় তদন্তের আবেদন করে। এ বিষয়ে আদেশের জন্য ২২ সেপ্টেম্বর দিন ধার্য ছিল। তবে আদালত এ বিষয়ে আদেশ না দিয়ে অভিযোগপত্র আমলে না নিয়ে তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেন।

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ‘বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা’ বলে ঘোষণা দেওয়ার অভিযোগে ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় এই মামলা করেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম। পরে তদন্ত করে তারেক রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। তবে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল অভিযোগপত্র গ্রহণ না করার অধিকতর তদন্তের নির্দেশ দেন।

পরে গত বছরের ২ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম) উপ-পরিদর্শক হাসানুজ্জামান আদালতে তারেক রহমানের বিরুদ্ধে সম্পূরক অভিযোগ দাখিল করেন।

 

 

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon