আজ মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
রক্তস্নাত ঐতিহাসিক ‌‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ আজ বরিশালসহ রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সম্প্রসারণে সরকারের উদ্যোগ আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বকাপ শিরোপা স্পেনের ঘরে ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান
ট্রাকের ওপর ছিটকে পড়লো ভ্যান, যাত্রী নিহত

ট্রাকের ওপর ছিটকে পড়লো ভ্যান, যাত্রী নিহত

ট্রাকের ওপর ছিটকে পড়লো ভ্যান, যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক॥

বেপরোয়া গতির অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ওপর ছিটকে পড়েছে। এতে শিলা আক্তার (২০) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর-সরিকল সড়কের শাহাজিরা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিলা সরিকল ইউনিয়নের উত্তর সাকোকাঠী গ্রামের সোহান শেখের স্ত্রী।

তথ্যের সত্যতা নিশ্চিত করে সরিকল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রনি মোল্লা জানান, বেপরোয়া গতির অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থামানো ট্রাকের ওপর ছিটকে পড়লে ভ্যানযাত্রী শিলা গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে (শিলা) মারা যায়।

সরিকল তদন্ত সরিকল তদন্ত ইনচার্জ মো. ফোরকান হোসেন হাওলাদার জানান, খবরপেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই ভ্যান চালক তার ভ্যান নিয়ে পালিয়ে গেছে। তবে ট্রাক আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon