আজ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
সাবেক মেম্বর আঃ কাদের সিকদারের ইন্তেকাল, দাফন সম্পন্ন

সাবেক মেম্বর আঃ কাদের সিকদারের ইন্তেকাল, দাফন সম্পন্ন

 

সাবেক মেম্বর আঃ কাদের সিকদারের ইন্তেকাল, দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক ॥

পটুয়াখালীর বাউফল উপজেলার ১৩ নং আদাবাড়িয়া ইউনিয়নের সাবেক মেম্বর, সমাজসেবক, সামাজিক ব্যক্তিত্ব, গুণিজন, সদালাপী, পূর্ব আদাবাড়িয়া নিবাসী আলহাজ্ব আঃ কাদের শিকদার না ফেরার দেশে চলে গেছেন। রবিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৩ টা ৪৫ মিনিটের সময় নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। জানা গেছে, মরহুম কাদের সিকদার ছিলেন অত্যন্ত সহজ-সরল, বিনয়ী এবং সাদামনের মানুষ। তার বিচার-আচারে গ্রামের মানুষ ছিল মুগ্ধ। তার মৃত্যুর খবর শুনে আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী ছুটে যান তার লাশ একনজর দেখার জন্য। ওইদিন বাদআসর তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আঃ কাদের সিকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরিশালের সাধারণ সম্পাদক, নওমালা মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সমাজকল্যাণ সম্পাদক, বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি, বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের কার্যনির্বাহী সদস্য মোঃ আফছার উদ্দিন মৃধা। তিনি মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে মরহুমকে জান্নাতবাসী করার জন্য ফরিয়াদ করেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon