আজ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
বাউফলে ঘুমন্ত অবস্থায় নানী-নাতনীকে কুপিয়ে জখম

বাউফলে ঘুমন্ত অবস্থায় নানী-নাতনীকে কুপিয়ে জখম

 

বাউফলে ঘুমন্ত অবস্থায় নানী-নাতনীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক ॥

পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের বউলতলী গ্রামে সোমবার (০৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় নানী ও নাতনীকে কুপিয়ে জখম করেছে অজ্ঞাত কয়েক দুর্বত্ত। সিঁদ কেটে ঘরের ভিতরে ডুকে ঘুমন্ত নানী রওশন আরা (৬০) ও নাতনী হাবিবাকে (১৩) ধারালো দা দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে।

জানা গেছে, ওই ঘরে নানী ও নাতি দুজনই বসবাস করতো। হামলার সময় তাদের ডাকচিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহতদের আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তবে কি কারণে তাদের উপর হামলা চালানো হয়েছে তার কারণ জানা যায়নি। পুলিশ সিয়াম হোসেন (১৭) নামের একজন কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। তার বাবার নাম আল মামুন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon